সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ, এক যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ, এক যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় মুন্না মিয়া (২০) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল ১৭ই ডিসেম্বর, বুধবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা সীমান্ত থেকে ধরে নিয়ে যায়।

আটক মুন্না মিয়া বাউতলা এলাকার শাহ আলম মিয়ার ছেলে।

মুন্নার বাবা শাহ আলম মিয়া বলেন, মুন্না বেকার, মাঝে মধ্যে অটোরিকশা চালায়। সে আলাদা থাকে। সকালে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করি। সীমান্তবর্তী ভারতীয় এক বাসিন্দা জানায়, মুন্না বিএসএফ-এর হাতে আটক হয়েছে। পরে আমি আগরতলায় এক আত্মীয়কে জানালে তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে মুন্নাকে পায়। তারা মুন্নাকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, বিএসএফ-এর হাতে আটক মুন্না চোরাকারবারে জড়িত। সে অবৈধভাবে ভারত সীমান্তে ঢুকে টহলরত বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Visited 14 times, 1 visit(s) today