যুবলীগ নেতা নয়ন বৈষ্ণব আটক: মোটরসাইকেল ভাঙার মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

যুবলীগ নেতা নয়ন বৈষ্ণব আটক: মোটরসাইকেল ভাঙার মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ
শেয়ার করুন
জেলা প্রতিনিধি

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা নয়ন বৈষ্ণব ভোলা আটক হয়েছেন।

আজ ১৭ই ডিসেম্বর, বুধবার দুপুরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন আটকের তথ্য জানান।

নয়ন বৈষ্ণব বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাকাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যতীশ চন্দ্র বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব ভোলাকে আটক করা হয়েছে।

থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালে ১২ই জানুয়ারির একটি মামলা ছিল। গ্রেপ্তার যুবলীগ সভাপতি নয়ন বৈষ্ণবাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Visited 10 times, 1 visit(s) today