খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবে নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াল ৮.২৯ শতাংশে

খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবে নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াল ৮.২৯ শতাংশে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবে গত নভেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। এতে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর আর্থিক চাপ আরও তীব্র হয়েছে।

রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের তুলনায় নভেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে ১২ ভিত্তি পয়েন্ট। গত অক্টোবর মাসে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। যদিও গত বছরের একই সময়ের তুলনায় এবার মূল্যস্ফীতির হার কিছুটা কম—২০২৩ সালের নভেম্বরে এটি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরে গ্রাম ও শহর—উভয় অঞ্চলে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বৃদ্ধি পেয়েছে।

প্রায় চার বছর ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালের মে পর্যন্ত মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে এটি ৮ শতাংশের ঘরেই স্থির রয়েছে।

Visited 16 times, 1 visit(s) today