স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মোহাম্মদ আলী রায়হানের মৃত্যু

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মোহাম্মদ আলী রায়হানের মৃত্যু
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনের মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আলী রায়হানের মারা গিয়েছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর, মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোন রেখে গেছেন।

রোববার মধ্যরাতে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার ভ্রাতুষ্পুত্র কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বেশ কিছুদিন ধরেই আলী রায়হান লিভারের সমস্যায় ভুগছিলেন। এরপর গত মঙ্গলবার তাকে হাসপাতালে নেয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি আলী রায়হান শিক্ষাজীবন শেষ করে আওয়ামী লীগের সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।

১৯৯৩ সালে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রথমবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়িয়েই ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তিনি টানা তিনবারের চেয়ারম্যান ছিলেন।

আলী রায়হান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সুবক্তা এবং মেধাবী ছাত্রনেতা আলী রায়হান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন।

Visited 22 times, 1 visit(s) today