❐ নিজস্ব প্রতিবেদক
দেশে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার অবনমন এবং বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
গত দুই দিনে বন্দর দিয়ে ৩৪টি ট্রাকে মোট ১ হাজার ৩৩৯ টন চাল এসেছে। চালের চালান খালাসের অপেক্ষায়।
সাধারণ নাগরিকদের মতে, ইউনূস সরকার ও তার কিংস পার্টি নয়া বন্দোবস্তের নামে অন্তঃসারশূন্য ভারতবিরোধী অবস্থান নিয়েছে। এছাড়াও কিছু রাজনৈতিক দল এবং তাদের নেতারা, বিশেষ করে কিংস পার্টি এনসিপি বরাবরই ভারতের বিরুদ্ধে কড়া সুরে কথা বলে আসছে।
শুধু তা-ই নয়, সরকারের কয়েকজন উপদেষ্টাও আছেন যারা বিভিন্ন সময় ভারতবিরোধী মনোভাব প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও এর আগে ভারতের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন। পরে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।
জানা গেছে, বাজার স্থিতিশীল রাখতে চাল, পেঁয়াজ, গমসহ একাধিক নিত্যপণ্যের জন্য এখনও ভারতই বাংলাদেশের প্রধান উৎস। সংকটময় মুহূর্তে আবারও দেখা যাচ্ছে সরকারকে ভারতমুখী হতে হয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, আবেগ নয়, বাস্তবতাই অর্থনীতির নিয়ামক।
ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিকভাবে স্বীকৃত হলেও বর্তমান সরকার ও তাদের লোকজন বারবার অকারণে ভারত বিরোধীতা করে বাংলাদেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন সুধীজন। এতে দিনদিন জঠিলতা সৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ।
