এবার ১৭তম গ্রেডের মার্কিন কর্মচারী ট্রেসি জ্যাকবসনের সাথে সাক্ষাৎ প্রধান বিচারপতির!

এবার ১৭তম গ্রেডের মার্কিন কর্মচারী ট্রেসি জ্যাকবসনের সাথে সাক্ষাৎ প্রধান বিচারপতির!
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে বলে জানিয়েছে সূত্র।

আজ ১৪ই আগস্ট, বৃহস্পতিবার ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন।

গত কিছুদিনে ইউনূস সরকারের স্টেক হোল্ডার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের গোপন বৈঠক প্রকাশ্যে আসছে একে একে। কখনো কক্সবাজার ছুটছেন এনসিপি নেতারা সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করতে, কখনো ট্রেসির বাড়িতে যাচ্ছেন বিভিন্ন দলের নেতারা, কখনো আবার ট্রেসি নিজে ছুটছেন লন্ডনে বিএনপির পলাতক নেতা ও যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ব্যক্তি তারেক রহমানের সাথে দেখা করতে।

এই ডামাডোলের মাঝে এবার জানা গেল রাষ্ট্রের প্রধান বিচারপতির সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক চলছে!

এ নিয়ে ইতিমধ্যে চলছে ব্যাপক সমালোচনা। কারণ, ট্রেসি গত জানুয়ারিতে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স পদে যোগ দেন। রাষ্ট্রদূত পিটার হাসের পর এখন পর্যন্ত স্থায়ী কোনো রাষ্ট্রদূত যোগ না দেয়ায় ট্রেসি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সরকারের অফিসিয়াল অর্ডার অব প্রিসিডেন্স অনুযায়ী বিদেশী রাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের অবস্থান ১৭ তম গ্রেডে, যেখানে রাষ্ট্রদূতের ক্রম ৭। ১৭ তম অবস্থানের একজন বিদেশি কূটনীতিক, পদক্রম অনুসারে যিনি বিদেশি রাষ্ট্রের একজন সামান্য সরকারি কর্মচারী, তার বাড়িতে কেন বাংলাদেশের রাজনীতিবিদদের ছুটতে হচ্ছে, কেন তার পেছন পেছন ঘুরতে হচ্ছে সরকারের উচ্চপদস্থদের, সংবিধান সংস্কার এবং ঐকমত্য কমিশনের হর্তকর্তারা কেন তার দরবারে ধর্না দিচ্ছেন, এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

আজ প্রধান বিচারপতির মত পদে অধিষ্ঠিত সৈয়দ রেফাত আহমেদ কেন ট্রেসির সাথে সাক্ষাৎ করছেন, এ নিয়েও জনমনে তৈরি হয়েছে জল্পনা-কল্পনা।

সূত্রের দাবি, বৈঠকে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়াবলি আলোচনার কেন্দ্রে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, গত মঙ্গলবার রাজধানীর গুলশানে ঐকমত্য কমিশনের সহসভাপতি, মার্কিন নাগরিক আলী রীয়াজের সঙ্গেও বৈঠক করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে সনদসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে ট্রেসি ও তার সঙ্গীদের নিয়ে মার্কিন নাগরিক আলী রীয়াজের কথা হয়।

তারও আগের দিন গত সোমবার ট্রেসি অ্যান জ্যাকবসন এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে সেখানে আসলে কী নিয়ে আলাপ হয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে।

Visited 221 times, 1 visit(s) today