ক্যাম্পাস রাজনীতিমুক্ত করে তিতুমীরে গুপ্ত শিবিরের সেক্রেটারি হিসেবে মুনতাসিরের আত্মপ্রকাশ

ক্যাম্পাস রাজনীতিমুক্ত করে তিতুমীরে গুপ্ত শিবিরের সেক্রেটারি হিসেবে মুনতাসিরের আত্মপ্রকাশ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬শে জুলাই, ২০২৫

জঙ্গি সন্ত্রাসীদের সাথে নিয়ে জামায়াত-শিবির পরিচালিত জুলাই দাঙ্গার মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের দুদিন পর নিজের ফেসবুক পোস্টে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি তোলেন মুনতাসির আনসারী। সেসময় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের কর্মী-সমর্থকরা মুনতাসিরকে গুপ্ত সংগঠন শিবিরের কর্মী আখ্যা দিলেও ‘যাকে-তাকে শিবির ট্যাগ দেওয়া আওয়ামী লীগের কাজ’ বলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করেন।

কিন্তু বছর না ঘুরতেই সেই মুনতাসির ঠিকই যুদ্ধাপরাধী দল জামায়াতের গুপ্ত সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সরকারি তিতুমীর কলেজ শাখার সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করলেন।

তিতুমীর কলেজ শাখা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে এলো শুক্রবার। সভাপতি হন খাদেমুল ইসলাম সিয়াম। আর সেক্রেটারি হলেন মুনতাসির আনসারী। ২০২৫ সালের বাকি সময়ের জন্য তারা নেতৃত্ব দেবেন।

শিবিরের এই কমিটি সামনে আসার পরই মুনতাসিরের ফেসবুক আইডির একটি পোস্ট ছড়িয়েছে। গত বছরের ৭ই অগাস্ট ‘সরকারি তিতুমীর কলেজ, ঢাকা’ নামের একটি ফেসবুক পেইজে পোস্টটি দেওয়া হয়। সেখানে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম। আমরা অর্থনীতি ডিপার্টমেন্ট ২০-২১ সেশন সবাই একমত। ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না। আপনারা সকল ডিপার্টমেন্ট থেকে আওয়াজ তুলুন সবাই এক হোন। সবাই এক হলে সব সম্ভব। আমরা সবাই সমান ভাবে ক্যাম্পাসে চলাচল করতে চাই। একটাই কথা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।

“পাশাপাশি ছাত্রদের দাবিদাওয়া পেশ করার প্লাটফর্ম হিসেবে ছাত্র সংসদ ব্যবস্থা চালুর জোর দাবি জানাচ্ছি। #loud_&_clear প্রত্যেক ডিপার্টমেন্ট ভিত্তিক একতা গড়ে তুলে সবার মাঝে শেয়ার করার অনুরোধ।”

এ প্রসঙ্গে গতকাল গুপ্ত সংগঠনের নেতা মুনতাসির আনসারী বলেন, এ নিয়ে আমার মন্তব্য লিখিত আকারে পরে জানাবো। যদিও এখন পর্যন্ত তিনি নীরবতা পালন করছেন।

Visited 11 times, 1 visit(s) today