‘অসভ্যতা’ করায় গুপ্ত শিবিরের নেতাকর্মীদের মৃদু বকে দিলেন ঢাবি শিক্ষক মোনামী

‘অসভ্যতা’ করায় গুপ্ত শিবিরের নেতাকর্মীদের মৃদু বকে দিলেন ঢাবি শিক্ষক মোনামী
শেয়ার করুন

❐ ক্যাম্পাস প্রতিনিধি


জামায়াতে ইসলামীর গুপ্ত সংগঠন শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অসভ্য মন্তব্যের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত তাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে।

৫ই সেপ্টেম্বর, শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব অভিযোগ তোলেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কর্মী সমর্থক ও শিবিরসংশ্লিষ্টরা ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই হয়রানির তালিকায় তাকেও রাখা হয়েছে। এ বিষয়ে অবগত হওয়ার পর তিনি জড়িতদের খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেন।

এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে জানান এই শিক্ষিকা।

তিনি বলেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেরাই। পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’

মোনামী বলেন, ‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।’

অভিযুক্তদের পরিচয় প্রকাশ করল বিএনপির নেতাকর্মীরা

Visited 9 times, 1 visit(s) today