যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলএনজি আমদানি বেড়েছে ৬১ শতাংশ, বেড়েছে একক নির্ভরতাও

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলএনজি আমদানি বেড়েছে ৬১ শতাংশ, বেড়েছে একক নির্ভরতাও
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক


মাত্র এক বছরের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।

এর ফলে জ্বালানি আমদানির ক্ষেত্রে একক কোনো দেশের প্রতি নির্ভরতাও বেড়েছে বলে অভিমত জ্বালানি বিশেষজ্ঞদের। যা প্রতিযোগিতামূলক দর নির্ধারণের ক্ষেত্রে বড় চাপ হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন – ইআইএ’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫০.২৩ বিলিয়ন ঘনফুট। গত বছরের একই সময়ে যা ছিল ৩১.২৭ বিসিএফ। অর্থাৎ, এক বছরে আমদানি বেড়েছে ৬১ শতাংশ।

এলএনজি আমদানির ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যনির্ভর। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্নের কারণে সরবরাহব্যবস্থা চাপে পড়েছে।

এরপর থেকেই বাংলাদেশে গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বৃদ্ধি দেশের জ্বালানি সরবরাহে বিকল্প উৎসের গুরুত্ব বাড়ারই ইঙ্গিত দিচ্ছে।

Visited 3 times, 1 visit(s) today