নেটিজেনের কথা || বিএনপির ঘরে পূনর্জন্ম নেয়া জামায়াতের হাতেই বিএনপির রাজনীতির ইতি?

নেটিজেনের কথা || বিএনপির ঘরে পূনর্জন্ম নেয়া জামায়াতের হাতেই বিএনপির রাজনীতির ইতি?
শেয়ার করুন
আযম খান

বিএনপির পক্ষে নাই। ছাত্রদলেরও না। এই সরকার, জামাত, বিদেশের একটা শক্তিশালী এস্টাবলিশমেন্ট বাংলাদেশে মাইনাস টু চায়। তারা ইতিমধ্যে সফল। খালেদা জিয়া এবং তারেক জিয়া বিদেশে। শেখ হাসিনা এবং লীগও আউট। এরা যে বাংলাদেশের রাজনীতি থেকে লীগের পরে বিএনপিকে কবরে ঢুকাতে চায় বিএনপির কিছু নেতারা আজ এতদিনেও বুঝতে পারে নাই।

বিএনপি ঐতিহাসিকভাবে জামাত ঘেঁষা। লীগের চাইতে বিএনপিতে জামাতের অনুপ্রবেশ আরো অনেক সহজ বিধায় তাদের পলিসি মেকিংয়ে জামাতের বিরাট ভূমিকা। এই অনুপ্রবেশ শুরু হয়েছিল জিয়া যখন “দালাল আইনে” সাজাপ্রাপ্ত রাজাকারদের জেল থেকে ছেড়ে তাদের অনেককে দলে ডেকে আনেন। শাহ আজিজুর রহমানের মতন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যিনি জাতিসংঘে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে ২৫’শে মার্চের গণহত্যা অস্বীকার করেন তাকে প্রধানমন্ত্রী বানান।

বিএনপি-ছাত্রদল এদের জন্য কোন সহানুভূতি নাই। জামাতের অগ্রবর্তী দল হিসাবে বিএনপি প্রতিষ্ঠা করা হয়েছিল যাতে জামাতকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে আনা যায় এবং ধীরে ধীরে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া যায়। তারেক রহমান নিজেও জামাত এবং পাকিস্তানি আদর্শ দ্বারা প্রভাবিত। জামাতের পুনর্বাসন সফল হলে বিএনপি বিলীন হয়ে যাবে শুরু থেকে এটাই তাদের নিয়তি। তাদের প্রভুরা এই নিয়তি ১৯৭৮ সালেই ঠিক করে রেখেছিলেন।

পরিচিতি: ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট

Visited 76 times, 1 visit(s) today