সাকিবের নির্বাচনী পোস্টারের সামনে তোলা প্রেস সচিবের ছবি ভাইরাল

সাকিবের নির্বাচনী পোস্টারের সামনে তোলা প্রেস সচিবের ছবি ভাইরাল
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পোস্টারে সামনে বসে তোলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলমের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সাকিবময় ক্যাপশনে ২০২৩ সালের ২৭শে ডিসেম্বর নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করেন সাকিব আল হাসান। নির্বাচনের কিছুদিন আগে সে নির্বাচনী এলাকায় গিয়ে মোট দশটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন তৎকালীন এএফপির বাংলাদেশ ব্যুরোচিফ ও বর্তমান প্রেস সচিব শফিকুল আলম।

সে সময় তিনি একক ছয়টি এবং একটি শিশুকে নিয়ে আরো চারটি ছবি পোস্ট দেন। এখন পর্যন্ত (২রা ফেব্রুয়ারি, ২০২৪) পোস্টটিতে ৩১২টি রিঅ্যাকশন দিয়েছেন তার ফেসবুক বন্ধু ও ফলোয়ার্সরা।

ছবি নিচে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদক এবং বর্তমান চিফ অ্যাডভাইজার (সিএ) প্রেস উইংয়ের এটাস্ট সাংবাদিক রাশেদুল ইসলাম, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) পত্রিকার প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন, এনটিভি অনলাইনের এডিটর ফখরুদ্দিন জুয়েলসহ অনেকেই কমেন্ট করেন।

সিএ প্রেস উইংয়ের এটাস্ট সাংবাদিক রাশেদুল ইসলাম লেখেন জয় বাংলা। একই কমেন্টস করেন টিবিএসের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন। তবে উভয় সাংবাদিক বর্তমানে আওয়ামীবিরোধী সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয় দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সাথে উভয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম অপতথ্য নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করছেন।

শফিকুল আলমের ওই স্ট্যাটাসে এনটিভি অনলাইনের সম্পাদক ফখরুদ্দিন জুয়েলও মন্তব্য করেন। সে সময় তিনি লেখেন ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা…..’

Visited 264 times, 1 visit(s) today