লাল গালিচায় ঢাকা খালে নেমে খননের উদ্বোধন তিন উপদেষ্টার

লাল গালিচায় ঢাকা খালে নেমে খননের উদ্বোধন তিন উপদেষ্টার
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে আজ রোববার, ২রা ফেব্রুয়ারি সকালে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এক্সক্যাভেটরে উঠে কাজের সূচনা করেন।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

খাল খনন করতে লাল গালিচা কেন—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অপ্রস্তুত হাসি দিয়ে বলেন, ‘আমি ওটা (লাল গালিচা বিছানো) খেয়াল করিনি, আপনি বলার পর খেয়াল করলাম।’

আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এবারের উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করলে পরিবেশ উপদেষ্টার দাবি, ‘আগে খাল উদ্ধার হয়নি, তাই এখন নতুন করে শুরু করছি। আমাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারি।’

Visited 109 times, 1 visit(s) today