প্রধান উপদেষ্টা বললেন, ‘গণমাধ্যমে নজিরবিহীন স্বাধীনতা’, ফেসবুকে হাসির রোল

প্রধান উপদেষ্টা বললেন, ‘গণমাধ্যমে নজিরবিহীন স্বাধীনতা’, ফেসবুকে হাসির রোল
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই বক্তব্যের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মধ্যে যেন হাসির রোল পড়েছে।

বুধবার, ২৯শে জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। পরবর্তীতে এই বক্তব্য বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলে। সেসব নিউজে ‘হাহা’ ইমো এবং তির্যক মন্তব্য করেন পাঠকরা।

মহিন উদ্দিন মোহন নামে একজন লিখেছেন, “গণমাধ্যম সব মেটিক্যুলাস খুনির হাতে ধ্বংস হয়েছে, সব গুলাতে বাতাবিলেবুর চাষ হয়। আপনার (ড. মুহাম্মদ ইউনূস) মুখে জুতা মারা উচিত।”

প্রবাসী মাসুদ নামে এক ব্যক্তি লিখেছেন, “গণমাধ্যমকে নজিরবিহীন তাদের কলম ভেঙ্গে দেয়া হয়েছে। সাংবাদিক দের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে।”

নাসির উদ্দিন নামে একজন লিখেছেন, “বিশাল স্বাধীনতা দিয়েছেন আপনি। কথা বললেই চাকরি চলে যায়। দেখলেই সাংবাদিকদের উপরে হামলা হয়, অফিস ভাঙচুর হয়। যা গত সাতারো বছরে কোনদিন হয় নাই।”

নুসরাত ফাতেমা লিখেছেন, “কেমন স্বাধীনতা দিয়েছেন, তা তো দেখতেই পাচ্ছি। কতজন সাংবাদিক এখন জেলে, কতজন চাকরি হারিয়েছেন, কতজনের বিরুদ্ধে হত্যা মামলা, কতজন সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড বাতিল করেছে আপনার সরকার? আজ ধর্ম উপদেষ্টার প্রেস ব্রিফিং থেকে বের করে দেওয়া হয়েছে নারী সাংবাদিকদের। এটার নাম গণমাধ্যমের স্বাধীনতা? ছিঃ”

এসব বক্তব্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত নিউজে বেশিরভাগ মানুষ ‘হাহা’ রিএ্যাক্ট দিয়েছেন।

Visited 107 times, 1 visit(s) today