‘জনগণের আস্থা নষ্ট’ হচ্ছে, নেতাকর্মীদের ভোটের কথা স্মরণ করালেন তারেক রহমান

‘জনগণের আস্থা নষ্ট’ হচ্ছে, নেতাকর্মীদের ভোটের কথা স্মরণ করালেন তারেক রহমান
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যারা নষ্ট করবে, তারা ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একইসাথে আগামীর ভোটে ‘জনগণের আস্থা নষ্ট’ হলে যে ক্ষতি হবে সেটা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিলেন তারেক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।

জনগণের কাছে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আপনার কাজ চালিয়ে যান।

Visited 26 times, 1 visit(s) today