নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অন্তর্বর্তী সরকারের সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের লক্ষীপুর সফরে সরকারি খরচে জনসভা করায় ফেসবুকে ব্যাঙ্গাত্মক ভিডিও পোস্ট রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান মাসুদ।
২৭ জানুয়ারী সন্ধ্যায় ফেসবুক পোস্টে ব্যাঙ্গাত্মক ভিডিও করায় রামগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।
এর আগে ২৪ জানুয়ারী উপদেষ্টা মাহফুজের সরকারি খরচে জনসভা করায় সমালোচনায় ভেসে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সফর উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ভরে ফেলা হয় পুরো এলাকা।
রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রামগঞ্জ উপজেলা আ’লীগ বলছে, সমালোচনা করায় কাউকে গ্রেফতার করা ফ্যাসিবাদের লক্ষণ। নিজেরা ফ্যাসিবাদী হয়ে উল্টো এরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলছে।
