ভারতকে শায়েস্তা করতে ১০ ট্রাক, ২০ ট্রাক অস্ত্র যা লাগে আনবো, বাবরের মুক্তিতে শিশুবক্তা! (ভিডিও)

ভারতকে শায়েস্তা করতে ১০ ট্রাক, ২০ ট্রাক অস্ত্র যা লাগে আনবো, বাবরের মুক্তিতে শিশুবক্তা! (ভিডিও)
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

দশ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুক্তির পর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পাশে বসিয়ে শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী ওয়াজ মাহফিলে বলেন, নেত্রকোনার কৃতি সন্তান লুৎফরুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন, যা ভারতের জন্য এক দুঃসংবাদ।

বাবরকে নেত্রকোনার লৌহমানব উপাধি দিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “দশ ট্রাক অথবা বিশ ট্রাক (অস্ত্র) যাই লাগুক, ইনশাল্লাহ, আমরা আনবো, ভারতকে শায়েস্তা করার জন্য। হিন্দুত্ববাদীরা দেশ দখল করবে, এমনটা হতে দেওয়া যাবে না।”

গতকাল ১৬ই জানুয়ারি এক ওয়াজ মাহফিলে তিনি এমন প্রকাশ্য হুমকি দিয়েছেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

শিশুবক্তা আরও বলেন, “মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেছেন, আমার উম্মতের সঙ্গে দুটি দলের যুদ্ধ হবে, যাদের মধ্যে এক দলকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে। এই যুদ্ধের একটি অংশ হবে হিন্দুস্থানের সাথে এবং সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ।”

তিনি আরও বলেন, “আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা এবং আলেমদের ওপর জঙ্গি-সন্ত্রাসী ট্যাগ দেয়া উচিত নয়, কারণ আলেমবিহীন রাষ্ট্র মানে ইসলামবিহীন রাষ্ট্র। আলেমদের সন্ত্রাসী ট্যাগ দেয়া হলো ভারতের ষড়যন্ত্র এবং আমেরিকার ষড়যন্ত্র।”

সর্বশেষ, তিনি যোগ করেন, “বিপ্লব অর্জন করা থেকে তাকে ধরে রাখা বেশি কঠিন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

Visited 160 times, 1 visit(s) today