নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগ ট্যানারি কাঁচাবাজারে একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭ তলা ভবনটির ৫ তলায় লেদারের গোডাউন। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে সেখানে ১১টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছেন লিমা খানম।
এদিকে সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনের পাঁচতলা থেকে কাচ ভেঙে নিচে পড়ছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছেন ফায়ার ফাইটাররা।
