মেট্রো স্টেশনের নিচে ধর্ষণের শিকার ছিন্নমূল পথশিশু

মেট্রো স্টেশনের নিচে ধর্ষণের শিকার ছিন্নমূল পথশিশু
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

দেশজুড়ে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের মহোৎসব চলছে যেন! এরই ধারাবাহিকতায় এবার ধর্ষিত হলো রাজধানী ঢাকার এক ছিন্নমূল পথশিশু, যে ফুল বিক্রি করে কোনোমতে এই কঠিন সমাজে টিকে থাকার জন্য লড়ছিল।

মেট্রো স্টেশনের নিচে অন্ধকার একটি জায়গায় ধর্ষণের শিকার সেই শিশু রাইসাকে (১০, ছদ্মনাম) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ১৫ই জানুয়ারি, রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ রাইসাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ধর্ষিত সেই হতভাগ্য রাইসার সাথে বসবাসকারী আরেক পথশিশু মোবারকও ভুক্তভোগীর সঙ্গী হয়ে ছুটে যায় হাসপাতালে।

মোবারকের কাছ থেকে জানা যায়, রাইসা শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে রাইসার চিৎকার শুনে আশপাশের অনেকে ছুটে যায়। সেখানে গিয়ে দেখা যায় রাইসা রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করছে। এসময় ওই ধর্ষককে লোকজন হাতেনাতে ধরে ফেলে।

পরে থানা-পুলিশের মাধ্যমে রাইসাকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাইসার বাড়ি বা বাবা-মা সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে পারেনি মোবারক।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম বলেন, খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এই ঘটনায় রায়হান (১৯) নাম এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, রায়হান ওই শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি ঝুপড়িতে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে রায়হানকে আটক করে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Visited 85 times, 1 visit(s) today