চব্বিশের শিক্ষা আ’লীগ-বিএনপি দুদলকে শুভবুদ্ধি উদয়ে দারুণ সুযোগ দিয়েছে

চব্বিশের শিক্ষা আ’লীগ-বিএনপি দুদলকে শুভবুদ্ধি উদয়ে দারুণ সুযোগ দিয়েছে
শেয়ার করুন

।।মতামত।।

বিশৃঙ্খলা শৃঙ্খলার পূর্বশর্ত। দেশের এই বিশৃঙ্খলা একদিন দেশকে শৃঙ্খলায় নিয়ে যাবে।

আমাদের দেশের মূল সত্ত্বা হল একাত্তর।
একাত্তরকে ঘিরেই আবর্তিত হয় আমাদের সবকিছু।
আমাদের দূর্ভাগ্য ৫৩ বছরে এসেও দেশ বিরোধীদের চক্রান্তে ক্ষতবিক্ষত প্রিয় স্বদেশ।

তার জন্য দায়ী উদারপন্থী আওয়ামী লীগ এবং মধ্যপন্থী বিএনপি। এই দুই দলের মাঝে দেশের ব্যাপারে অনৈক্যের সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে দেশের জন্ম অস্বীকারকারী দল এবং তাদের সাঙ্গপাঙ্গরা। এই ক্ষেত্রে ২০০৪ এর ২১ অগাস্ট বিশেষ ভূমিকা রেখেছে।

আজকের বাস্তবতায় আমার মনে হয় দেশবিরোধী চক্র সুকৌশলে বিএনপিকে দিয়ে এই অপকর্ম করিয়েছে। যেন আওয়ামী লীগ বিএনপি দ্বন্ধ আজীবন লেগে থাকে। এই সুযোগে তারা দেশ এবং দেশের মূলভিত্তি সংবিধান ধ্বংস করে আমাদের আবার ৫৩ বছর পিছিয়ে নিতে পারে।

তবে আশার কথা , বিএনপি এখন পজিটিভ রাজনীতির পথে হাঁটছে বলে মনে হচ্ছে। মুক্তিযুদ্ধ এবং একাত্তর, সংবিধান প্রশ্নে তারা আপোষহীন মনোভাব পোষণ করছেন। যা এদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক খবর।

মুক্তিযুদ্ধকে আমাদের মূল ভিত্তি হিসাব করে দুই দল রাজনীতি করলে এদেশ থেকে দেশবিরোধী চক্র চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে।

আগেই বলছিলাম- বিশৃঙ্খলা শৃঙ্খলার পুর্বশর্ত। এই বিশৃঙ্খলা তৈরী না হলে বিএনপি বুঝতো না, আমাদের মূলভিত্তি একাত্তর। তাকে মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ বুঝতো না, মধ্যপন্থার বিএনপি না থাকলে দেশবিরোধীরা দেশ ধ্বংস করে দেবে।
‘ ২৪ এই দু’দলের শুভবুদ্ধি উদয়ের জন্য একটা দারুণ সুযোগ করে দিয়েছে। দু’দলের ভেতরে দ্বন্ধ কমিয়ে একাত্তরকে সামনে রেখে রাজনীতির একটা প্ল্যাটফর্ম তৈরী করেছে।

আশকরি উদারপন্থী আওয়ামী লীগ এবং মধ্যপন্থার বিএনপি ইতিবাচক রাজনীতির মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

– আবু হেনা মোস্তাফা কামাল

Visited 156 times, 1 visit(s) today