দুই নেতাকর্মী হত্যাকে ‘মবের মুল্লুক’ আখ্যা দিয়ে লড়াইয়ের ঘোষণা ছাত্রলীগের

দুই নেতাকর্মী হত্যাকে ‘মবের মুল্লুক’ আখ্যা দিয়ে লড়াইয়ের ঘোষণা ছাত্রলীগের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

‘জয় বাংলা’ স্লোগান লেখার একদিনের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনাকে ‘মবের মুল্লুক’ আখ্যা দিয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার(১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কথা বলেন।

বাঙালির মুক্তি সংগ্রামের স্লোগান ‘জয় বাংলা’ লেখার অপরাধে মাসুদ ও রায়হানকে হত্যা করা হয়েছে দাবি করে সংগঠনটি বলছে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জঙ্গি-মৌলবাদী গোষ্ঠীর ‘প্রধান উপদেষ্টা’ ইউনূস বাংলাদেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসনকে ‘মবের মুল্লুক’ আর ‘মগের মুল্লুকে’ পরিণত করেছে।

ছাত্রলীগ দাবি করছে, দখলদার ইউনূস বাহিনী কর্তৃক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত, নিয়ত রক্তাক্ত এর প্রতিটি ধূলিকণা। ইউনূস বাহিনীর লেলিয়ে দেয়া হায়েনার প্রকাশ্য আক্রমণে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রনিক বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং বাংলাদেশ ছাত্রলীগ, নাচোল উপজেলা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর কর্মী রায়হান গতকাল রাতে নাচোল উপজেলার, ফতেপুর ইউনিয়নের, মল্লিকপুর বাজারে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে।

বাংলাদেশ ছাত্রলীগ মাসুদ ও রায়হানের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছে, যে কোন মূল্যে এই হত্যাকাণ্ডের জন্য ইউনূস বাহিনীর বিচার বাংলার মাটিতে নিশ্চিত করা হবেই হবে।

Visited 92 times, 1 visit(s) today