স্থানীয় সংবাদদাতা
হবিগঞ্জে ধূমপান নিয়ে ঝগড়ার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার ১৮ই নভেম্বর রাত সাড়ে ৮টায় জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শো-রুমের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, শহরের বাইপাস সড়কের বাজাজ মোটরসাইকেলে শো রুমের সামনে মোহনপুর এলাকার দুই যুবক ধূমপান করেন। এসময় বড় বহুলা এলাকার এক যুবক এসে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।
একপর্যায়ে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৩০ জন। পরে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
