আসছে তাহসানের ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

আসছে তাহসানের ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’
শেয়ার করুন

 

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এবার দেখা যাবে এক নতুন তাহসানকে।

জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খান। মাঝে কয়েকবছর টানা অভিনয় করে সেখানেও পান দর্শক প্রিয়তা। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শিগগিরই প্রচার শুরু হতে যাচ্ছে টেলিভিশন গেম শো ‘ফ্যামিলি ফিউড’। আর এই ফ্যামেলি ফিউড এর উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন তাহসান।

এই গেম শোতে অংশগ্রহণ করবে দুটি পরিবার, এবং প্রতিটি পর্বে প্রতিযোগীরা জিততে পারবেন ১ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার। শোটির শুটিং শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে।

প্রথম সিজনে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়েছে বাংলাদেশের চল্লিশটি পরিবারকে। এছাড়াও, এই শোয়ে জনপ্রিয় সেলিব্রিটি, ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে বিশেষ পর্ব থাকবে।

প্রতিটি পর্বে দুটি পরিবার মুখোমুখি হবে এবং তাদের লক্ষ্য হবে ১০০ জনকে জিজ্ঞাসা করা কিছু সার্ভে প্রশ্নের জনপ্রিয় উত্তর অনুমান করা। সঠিক অনুমানগুলো ভিত্তিতে প্রতিযোগীদের পয়েন্ট প্রদান করা হবে, এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল বিজয়ী হবে। বিজয়ী দল “ফাস্ট মানি” নামে পরিচিত বোনাস রাউন্ডে অংশগ্রহণ করবে, যেখানে অপেক্ষা করছে গোপন ও আকর্ষনীয় পুরস্কার।

বিশ্বের ৭৫টি দেশের পর বাংলাদেশেও প্রথমবারের মতো আসছে ‘ফ্যামিলি ফিউড’।

তবে অনুষ্ঠানের উত্তেজনার পাশাপাশি তাহসানের বিপুল অনুরাগীগণ অপেক্ষা করছে ন তাদের প্রিয় তারকাকে নতুন পরিচয়ে দেখতে।

Visited 15 times, 1 visit(s) today