গ্রাম বাংলার নয়া গল্পে আসছে ‘নয়া মানুষ’

গ্রাম বাংলার নয়া গল্পে আসছে ‘নয়া মানুষ’
শেয়ার করুন

 

এবার মুক্তির মিছিলে নাম লেখালো ‘নয়া মানুষ’। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে সোহেল রানা বয়াতির প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

নয়া মানুষ সিনেমাকে বলা যায় বাংলার অর্গানিক সিনেমা। কারণ এই গল্পের প্রতিটি দৃশ্যে অকৃত্তিম বাংলার রুপ খুঁজে পাবে দর্শক। এমনটাই মনে করেন নির্মাতা সোহেল রানা বয়াতি।

নয়া মানুষে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী ঊষশী।

২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল। পোস্ট প্রডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন। সিনেমাটি মুক্তিতে আর বাধা রইল না।

দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটি চলতি বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “বানভাসি মানুষের গল্প ‘নয়া মানুষ’ গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবেলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্রুততম সময়ে চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’

‘নয়া মানুষ’ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘চরের মানুষের জীবনের গল্প নিয়ে নয়া মানুষ সিনেমা। চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। সারা দিন শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সব শ্রেণির মানুষের কাছেই ভালো লাগবে।’

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, পারভীন পারু,প্রমুখ।

Visited 5 times, 1 visit(s) today