প্রসঙ্গ দায়মুক্তি : বাংলাদেশের ৩ হাজার পুলিশ হত্যার বিচার চায় যুক্তরাষ্ট্র

প্রসঙ্গ দায়মুক্তি : বাংলাদেশের ৩ হাজার পুলিশ হত্যার বিচার চায় যুক্তরাষ্ট্র
শেয়ার করুন

বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশে জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলন চলাকালে চার শতাধিক থানায় অগ্নিসংযোগ, অস্ত্র ও গোলাবারুদ লুটপাট এবং ৩ হাজারেরও বেশি পুলিশ সদস্যকে পিটিয়ে, কুপিয়ে, আগুনে পুড়িয়ে হত্যার পর লাশ বিকৃত করার মত যে নৃশংস ঘটনাগুলো ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই ঘটনাসহ প্রতিটি সহিংসতার সুষ্ঠু বিচার চায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার বুধবার ১৬ই অক্টোবর ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংকালে তার প্রশাসনের পক্ষে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশের প্রতিনিধি সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর মার্কিন মুখপাত্র মিলারকে জানান, বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় আসীন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা অনুসারে বলা হয়েছে ১৫ই জুলাই থেকে ৮ই অগাস্ট পর্যন্ত সংগঠিত সরকারবিরোধী আন্দোলেন যারা অংশ নিয়েছিল এবং এসময় তাদের দ্বারা যত অপরাধ, সহিংসতা, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এসব ঘটনার জন্য থানায় বা আদালতে কোনো মামলা করা যাবেনা। এসব অপরাধ থেকে ড. ইউনূসের সরকার তাদের দায়মুক্তি দিয়েছে।

মিলারকে আরও জানানো হয়, আন্দোলনে অংশগ্রহণকারীরা আগস্টের ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত সারাদেশের ৪ শতাধিক থানায় হামলা করেছে, অগ্নিসংযোগ করে থানাগুলো সম্পূর্ণ ধ্বংস করে, গুঁড়িয়ে দেয়। সেইসাথে বিপুল অস্ত্র ও গোলাাবরুদ লুট করে নিয়ে যায়। গর্ভবতী নারী পুলিশ সদস্যসহ ৩ হাজারেরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করে তারা। কাউকে কুপিয়ে, জবাই করে, কাউকে জীবিত আগুনে পুড়িয়ে বা বিভিন্নভাবে। হত্যার পর তাদের লাশ ঝুলিয়ে রেখেছিল। বিভিন্ন দেশের মত বাংলাদেশেও আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে পুলিশ বাহিনী। কিন্তু বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ড. ইউনূসের মেটিক্যুলাস প্ল্যান মোতাবেক পুলিশের ওপর নির্মম হত্যাযজ্ঞের কারণে।

বাংলাদেশি এই সাংবাদিক মিলারের কাছে জানতে চাইলেন, পুলিশের ওপর এমন নির্মম হত্যাযজ্ঞ সত্ত্বেও হত্যাকারীদের বিরুদ্ধে কোনো মামলা হবেনা, আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবেনা বলে নির্দেশনা জারি করল ইউনূস সরকার, এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কী? যুক্তরাষ্ট্র কি এই নির্দেশনাকে গ্রহণযোগ্য মনে করে? এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কী ধরণের প্রতিক্রিয়া দেখাবে?

এই মর্মন্তুদ ঘটনাগুলোর দায়মুক্তি প্রসঙ্গে ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশে প্রতিটি সহিংস ঘটনার, যেখানে যত রক্তপাত ঘটেছে, যত সহিংসতা ঘটেছে, যত অন্যায় হয়েছে, সবকিছুরই সুষ্ঠু বিচার দেখতে চায় তার দেশ। কোনো নির্দিষ্ট ঘটনা, বা ঘটনা সংঘটিত হওয়ার তারিখ অনুসারে নয়, পুলিশ হত্যাসহ প্রতিটি ঘটনারই সুষ্ঠু ও ন্যায় বিচার দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

এসময় বাংলাদেশি ওই সাংবাদিক মিলারকে আরও জানান, এ মুহূর্তে বাংলাদেশের সর্বত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্বিচারে নির্যাতন, হত্যা ও গণগ্রেপ্তার চালানো হচ্ছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। বিনা অপরাধে গ্রেপ্তার হয়েছেন। এ ব্যাপারে মার্কিন সরকারের মনোভাব জানতে চান সাংবাদিক।

প্রশ্নের জবাবে মিলার জানান, বাংলাদেশে এ মুহূর্তে যা কিছু ঘটছে, তা কাম্য নয়। প্রতিটি ঘটনার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়বিচার চায় যুক্তরাষ্ট্র।

এসময় মিলারের কাছে বাংলাদেশে হিন্দুদের সদ্যসমাপ্ত সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় পূজামণ্ডপে উঠে ইসলামী গান পরিবেশন এবং কোরআন পাঠের বিষয়টিও জানানো হয়। এ তথ্য জানতে পেরে হতবাক হন মিলার। তিনি বিষয়টা জানতেন না বলে স্বীকার করেন এবং এ বিষয়ে বিস্তারিত জেনে উক্ত সাংবাদিককে ই-মেইলের মাধ্যমে লিখিত জবাব প্রদানের অঙ্গীকার করেন।

পাশাপাশি এও জানান যে, বাংলাদেশের নাগরিকরা প্রত্যেকেই যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন, কেউ যেন কারো ধর্ম পালনে বাধা না দেয়, ধর্মীয় আচার পালন বাধাগ্রস্ত না হয়, মার্কিন সরকার এমনটাই প্রত্যাশা করে।

ব্রিফিংয়ের বিস্তারিত:

Visited 4 times, 1 visit(s) today