এবার ভারতের সেভেন সিস্টার্স ও দিল্লির মসনদ নিয়ে হুঁশিয়ারি উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলামের

এবার ভারতের সেভেন সিস্টার্স ও দিল্লির মসনদ নিয়ে হুঁশিয়ারি উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলামের
শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬।



বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলাম। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের কথিত হুমকির প্রতিবাদ জানিয়ে এ কথা বলেছেন সংগঠনটির নেতারা।

২৬শে নভেম্বর, বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন উগ্রবাদী সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

বিবৃতিতে এই উগ্রবাদী নেতারা বলেন, ‘পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের প্রকাশ্য হুমকি দিয়েছেন। তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে হেফাজতে ইসলাম। ভারতের পুতুল হিসেবে পরিচিত ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।’

উগ্রবাদী সংগঠনটির নেতারা আরও বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় ভারতের দিল্লির সাউথ ব্লক ভীত। এ কারণে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না। বরং এ দেশে ভারতের আরও যেসব চিহ্নিত সম্পদ রয়েছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে।’

বিবৃতিতে উগ্রবাদী গোষ্ঠীটি জানায়, বর্তমান বাংলাদেশ আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবারের বাংলাদেশ নয়। এই বাস্তবতা বদলে গেছে। ভারতের এখন হুঁশে ফেরা উচিত। শেখ হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দিয়ে দেশের সার্বভৌমত্ব হরণের ষড়যন্ত্র করেছিল ভারত।

উগ্রবাদী সংগঠনটির বিবৃতিতে বিএনপি নেতা ইলিয়াস আলী, বুয়েটছাত্র আবরার ফাহাদ, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা এবং ওসমান হাদির প্রসঙ্গ টেনে হেফাজত নেতারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।

তাদের দাবি,

‘ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এসব হত্যাকাণ্ড ঘটেছে। এসব রক্তের দায় ভারতকে শোধ করতে হবে।’

উগ্রবাদী গোষ্ঠী হেফাজতের নেতারা আরও অভিযোগ করেন, নিজেদের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ছড়াচ্ছে। ২০২৪ সালে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ও প্রোপাগান্ডা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে এই উগ্রবাদী সংগঠনের নেতারা জানান, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছাতে পারে। জুলাই বিপ্লবীরা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়, তা প্রমাণ করেছে। সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোও বাংলাদেশের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলে বিশ্বাস করেন তারা।

Visited 16 times, 6 visit(s) today