১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা
শেয়ার করুন

ম্যাচের শুরুতে আর্জেন্টিনা গোল পেয়ে গেলেও দাপট দেখাচ্ছিলো সুইজারল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নদের বরং দেখাচ্ছিলো বিবর্ণ। বিরতির পর দারুণ গোলে সমতাও ফেরালো সুইসরা। তবে খানিকপর তাদের একজন খেলোয়াড়কে বিতর্কিতভাবে লাল কার্ড দেখালে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। তবু ১০জনের দল নিয়ে অতিরিক্ত সময়ে খেলা নিয়ে লড়াই করেছিলো তারা। শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেজ ও পরে লাউতারো মার্তিনেজের গোলে জিতেছে আর্জেন্টিনা।

ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন আলেক্সিস ম্যাক আলিস্টার। ৬৭ মিনিটে দলকে সমতায় আনেন দান এনদোয়ে। ৭১ মিনিটে ব্রেল এমবোলোকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। ওই ১০ জন নিয়ে নির্ধারিত সময়ের ২৯ মিনিট ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিট খেলেছে তারা। অতিরিক্ত সময়ের প্রথামার্ধেও গোল হজম করেনি। দ্বিতীয়ার্ধে গিয়ে মুহুর্তের অসামধানতায় বক্সের বাইরে বল পেয়ে যান আলভারেজ। দূরপাল্লার দারুণ শটে জালে জড়ান তিনি।

পিছিয়ে পড়ে আক্রমণে উঠতে গিয়ে ডিফেন্স ফাঁকা হওয়ায় পরে আরেক গোল খায় তারা। তবে ওই গোলের আগেই ম্যাচের দল অনেকটা অনুমিত হয়ে গিয়েছিলো। এই জয়ের ফলে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে পড়ল লিওনেল মেসির দল।

Visited 6 times, 1 visit(s) today