‘মেগা প্রকল্পের খোয়াব বনাম মেগা লুটপাটের ইতিহাস’: রনির উপহাসে বিদ্ধ বিএনপি

‘মেগা প্রকল্পের খোয়াব বনাম মেগা লুটপাটের ইতিহাস’: রনির উপহাসে বিদ্ধ বিএনপি
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদক
সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে রনি বিগত সরকারের সমালোচনা করছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, রনির এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে বিএনপির ভবিষ্যৎ ‘লুটপাটের নীল নকশা’ নিয়ে এক চরম উপহাস।

গোলাম মাওলা রনি প্রস্তাব করেছেন, শেখ হাসিনা সরকারের চেয়ে ৪ গুণ কম খরচে প্রকল্প বাস্তবায়ন করে দেখাতে। অভিজ্ঞ মহল মনে করছে, এটি মূলত বিএনপির প্রতি এক প্রকার বিদ্রূপ। কারণ, যে দলটির বিরুদ্ধে অতীতে ‘হাওয়া ভবন’ কেন্দ্রিক প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যাদের আমলে মেগা প্রকল্প বাস্তবায়নের কোনো সফল রেকর্ড নেই। তারা কীভাবে কয়েক বিলিয়ন ডলারের প্রজেক্ট চার ভাগের এক ভাগ দামে করবে তা কেবল উপহাসেরই জন্ম দেয়।

রনি মূলত বুঝিয়ে দিতে চেয়েছেন, বিএনপি ক্ষমতায় এসে উন্নয়নের বদলে লুটপাটের এমন এক ‘সাজানো নাটক’ করছে। যেখানে প্রকল্পের মান বজায় রাখা তো দূরের কথা, জনগনের টাকা গায়েব হওয়াটাই হবে স্বাভাবিক নিয়ম।

প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুর প্রকল্পের বালিশ বা ড্রেসিং টেবিল নিয়ে যেসব অভিযোগ তুলেছেন, সেগুলোকে অনেকে ‘ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাশিয়ার কারিগরি সহায়তায় আন্তর্জাতিক তদারকির মাধ্যমে রূপপুর প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সেখানে দুর্নীতির কোনো আইনি প্রমাণ না মেলায় রনি মূলত তার লেখনীর মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে, বিএনপি এখন কেবল কল্পিত দুর্নীতির গল্প বানিয়ে জনগণের সহানুভূতি পেতে চাইছে।

রনির বক্তব্যের সুর বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন, যারা অতীতে বড় প্রকল্প হাত দিতে পারেনি, তারা এখন অন্যের তৈরি প্রকল্পে খুঁত ধরছে। বিএনপি যদি সমমানের প্রজেক্ট শুরু করে, তবে তা হবে মূলত তাদের দলীয় নেতাকর্মীদের পকেট ভরার নতুন একটি মেগা প্লাটফর্ম। ভূপেন হাজারিকা সেতুর সাথে পদ্মা সেতুর তুলনা করা যে কারিগরি ও ভৌগোলিক বাস্তবতায় কতটা অযৌক্তিক, তা জেনেশুনেই তারেক রহমান রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করছেন।

গোলাম মাওলা রনি মূলত চতুরতার সাথে বিএনপিকে আয়না দেখিয়েছেন। শেখ হাসিনা সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করতে গিয়ে বিএনপি যে নিজেরাই হাসির পাত্রে পরিণত হচ্ছে, রনির লেখায় সেই সত্যই ফুটে উঠেছে। জনগণের মনে শঙ্কা বিএনপি যদি সত্যিই ৪ ভাগের ১ ভাগ খরচে প্রজেক্ট করার নামে মাঠে নামে, তবে দেশবাসী কোনো ‘বিদ্যুৎকেন্দ্র’ পাবে না কি কেবল একটি ‘লুটপাটের ভাগাড়’ দেখবে, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

Visited 18 times, 1 visit(s) today