রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন
শেয়ার করুন

রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে রোমাঞ্চকর এক লড়াইয়ে বায়ার্ন ৪-৩ গোলে রিয়ালকে হারিয়েছে। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে শেষ চারে পা রাখল জার্মান ক্লাবটি। সেমিফাইনালে বায়ার্নের লড়াই হবে পিএসজির সঙ্গে।

জার্মানির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়াল মাদ্রিদ তিনবার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি। ম্যাচের ৮৯ মিনিটে লুইস দিয়াজের গোলে সমতায় ফেরে বায়ার্ন। এরপর অতিরিক্ত সময়ে মাইকেল অলিসের গোলে জয় নিশ্চিত হয় তাদের।

ম্যাচের এক পর্যায়ে রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গা লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তের দুই গোলে জয় ছিনিয়ে নেয় বায়ার্ন মিউনিখ।

Visited 6 times, 1 visit(s) today