সিসিটভি ফুটেজে দৃশ্যমান: প্রতিবেশীকে ফাঁসাতে ছাদে কোরান ছুড়ে ফেলা মা-মেয়ে গ্রেপ্তার

সিসিটভি ফুটেজে দৃশ্যমান: প্রতিবেশীকে ফাঁসাতে ছাদে কোরান ছুড়ে ফেলা মা-মেয়ে গ্রেপ্তার
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


প্রতিবেশীকে ফাঁসানোর উদ্দেশে তার বাড়িতে কোরান ছুড়ে মারার ঘটনায় মা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী ।

গ্রেপ্তাররা হলেন- সাভারের বলিয়াপুর কোটাপাড়া বন্দে এলাকার মো. আমানুল্লাহ্ মীরের স্ত্রী মোছা. আমেনা মুনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৬ই ফেব্রুয়ারি আসামি আমেনা মনসুর ও তার ছোট মেয়ে জান্নাত তার বাড়ির ছাদ থেকে প্রতিবেশী আবির হাসানের বাড়িতে একটি কোরান শরীফ ছুড়ে ফেলেন। যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরে আবির হাসান সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনায় পুলিশি তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হলে রোববার রাতে মা ও মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান, কোরান অবমাননার অভিযোগ এনে মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Visited 732 times, 1 visit(s) today