রাস্তায় পিচের পাতলা প্রলেপ আর মার্বেলের ফলক লাগিয়ে চসিক মেয়রের রাস্তা উন্নয়নের ক্রেডিটবাজি!

রাস্তায় পিচের পাতলা প্রলেপ আর মার্বেলের ফলক লাগিয়ে চসিক মেয়রের রাস্তা উন্নয়নের ক্রেডিটবাজি!
শেয়ার করুন

❐ চট্টগ্রাম ব্যুরো


২০২৪ সালের ৫ই আগস্টের পর চট্টগ্রামে সবচেয়ে বড় রাজনৈতিক চমক ছিল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র পদে বসে পড়া। আদালতের রায়ে ‘লটারির মতো’ বিজয়ী হয়ে তিনি মেয়রের দায়িত্ব নেন।

দায়িত্ব নেয়ার পরপরই অন্যান্য নবনির্বাচিত মেয়রদের মতোই তিনি হম্বিতম্বি শুরু করেন। রাস্তাঘাটে ব্যানার-ফেস্টুন লাগাতে নিষেধ, বাজারে গিয়ে তরকারির দাম কমানোর নির্দেশ, পলিথিন বন্ধে ম্যাজিস্ট্রেট টিম পাঠানো এবং ফুটপাত দখলকারী দোকানিদের ধমকানো—এসব নিয়ে শুরুতে বেশ আলোচনায় ছিলেন তিনি।

তবে সিটি কর্পোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব—ভাঙা রাস্তায় কার্পেটিং করে যান চলাচল স্বাভাবিক রাখা—এখানে এসে তার কার্যক্রম নিয়ে এখন নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

গত কয়েকদিন ধরে নগরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখা যাচ্ছে ডা. শাহাদাত হোসেনের বিশাল বিশাল নামফলক। মার্বেল পাথরে খোদাই করা এসব ফলকে বড় হরফে নিজের নাম লিখে সড়কগুলোর উন্নয়ন বড়াই করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। অথচ করা হয়েছে নিয়মিত রাস্তা মেরামত ও সংস্কার।

নাগরিকরা বলছেন, শুধুমাত্র পুরনো রাস্তায় পাতলা পিচের প্রলেপ দিয়ে এমন বাগাড়ম্বরপূর্ণ মার্বেল ফলক লাগানো হয়েছে। এতে সত্যিকারের উন্নয়নের চেয়ে আত্মপ্রচারই বেশি হয়েছে বলে মনে করছেন অনেকে।

অনেক নাগরিক প্রশ্ন তুলেছেন—এসব মার্বেল নামফলক তৈরি ও স্থাপনের খরচ কোথা থেকে আসছে?

তাদের অভিযোগ, নগরবাসীর রাজস্ব খাতে জমা দেওয়া টাকা নিজের ‘ফাঁপা ঢোল’ পেটানোর পেছনে খরচ না করে জনগণের প্রকৃত সেবায় ব্যয় করা উচিত ছিল।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ নাগরিকদের মধ্যে এখন আলোচনা চলছে—শুধু ফলক লাগিয়ে উন্নয়নের দাবি করা কতটা যৌক্তিক? পিচের একটি স্তর দিয়ে রাস্তা ‘উন্নয়ন’ হয়েছে কি না, সেটাই এখন নগরবাসীর কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে মেয়র কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। নগরবাসী আশা করছেন, আত্মপ্রচারের চেয়ে টেকসই রাস্তা নির্মাণ ও প্রকৃত নাগরিক সেবায় মনোযোগ দেবেন মেয়র।

Visited 26 times, 1 visit(s) today