স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাজাকার ও পাকি সেনা-কর্তাদের উদ্দেশ্যে জুতা নিক্ষেপ

স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাজাকার ও পাকি সেনা-কর্তাদের উদ্দেশ্যে জুতা নিক্ষেপ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজাকারদের পাশাপাশি পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে ছবিতে জুতা নিক্ষেপ করেছেন একদল শিক্ষার্থী।

আজ ২৬শে মার্চ, বৃহস্পতিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের ঠিক বাইরে রাস্তায় ছবিসংবলিত পোস্টার টাঙিয়ে ঘৃণা প্রকাশ করেছেন।

১৯৭১-এর গণহত্যার সাথে জড়িত বাংলাদেশের যুদ্ধাপরাধীদের সঙ্গে গণহত্যার নির্দেশদাতা হিসেবে জেনারেল ইয়াহিয়া খানসহ কয়েকজন সেনা কর্মকর্তার ছবিও ছিল। এমনকি বর্তমান পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ছবিও সেখানে দেখা গেছে।

রিকশাচালক, পথচারীসহ অনেককে প্রতি ঘৃণা প্রকাশ করে ছবিতে জুতা নিক্ষেপ করতে দেখা যায়।

ক্ষোভ প্রকাশ করে অংশগ্রহণকারী এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, ইয়াহিয়া থেকে মুনির – মাঝে যত সেনাপ্রধান এসেছেন, প্রত্যেকে একই কাজ করেছেন : একাত্তরের ঘাতক অফিসারদের আড়াল করেছেন, বিচার ঠেকিয়েছেন, দায়মুক্তি নিশ্চিত করেছেন। এটা ব্যক্তিগত নৈতিক স্খলন নয়, এটা পাকিস্তানি সামরিক প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় নীতি।

আর আসিম মুনির সেই নীতির সবচেয়ে সাম্প্রতিক মুখপাত্র, তিনি সেই রীতিই অব্যাহত রেখে চলেছেন এবং তার নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন, বলেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতের প্রসঙ্গটাও এখানে কোনোভাবেই এড়ানোর নয়। একাত্তরে যারা পাকিস্তানি বাহিনীর হয়ে বাংলাদেশের মানুষ মেরেছিল, তাদের দলের উত্তরসূরিরা আজও সেই গণহত্যার সংখ্যা নিয়ে তর্ক তোলে, ইতিহাস নিয়ে ধোঁয়াশা তৈরি করে। এটা রাজনৈতিক মতভেদ নয়, এটা অপরাধের ধারাবাহিকতা।

“জুতার এই প্রতিবাদ শুধু দুটো মুখকে অপমান করার জন্য নয়। এটা সমগ্র পাকিস্তানের সেই পুরো কাঠামোর বিরুদ্ধে, যে কাঠামো পঞ্চাশ বছর ধরে শহীদের রক্তকে হিসাবের বাইরে রেখে দিয়েছে।” বলেন এক গৃহিনী।

Visited 13 times, 1 visit(s) today