এতোদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন ড. দেবপ্রিয়: গভর্নর টাকা ছাপানোর তথ্য গোপন রেখেছিলেন

এতোদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন ড. দেবপ্রিয়: গভর্নর টাকা ছাপানোর তথ্য গোপন রেখেছিলেন
শেয়ার করুন

❐ বিশেষ প্রতিবেদক


বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মুখ খুলতে শুরু করেছেন। তিনি বলেছেন, টাকা ছাপানো কোনোভাবেই কাম্য নয় এবং তার সংস্থা এটাকে কোনোভাবেই উৎসাহিত করে না।

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার বিষয়ে বিভিন্ন সাহায্য সহযোগীতা করেছেন ড দেবপ্রিয় ভট্টাচার্য।

এতোদিন দেশের অর্থনৈতিক অবস্থা গোপন রাখলেই, অন্তর্বর্তী সরকারের শেষের দিকে এসে তিনি এমন অনেক কথাই বলছেন, যা ঘটেছে আগেই। এতোদিন এসকল তথ্য জানা সত্ত্বেও ড দেবপ্রিয় জনসন্মুখে এই বিষয়ে কথা বলেননি বা গোপন রাখার চেষ্টা করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, ঘোষণা দিয়ে হোক বা গোপনে হোক—কোনো অবস্থাতেই টাকা ছাপানো ঠিক নয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর টাকা না ছাপানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত টাকা ছাপিয়ে তা গোপন রাখার চেষ্টা করেছেন। পরবর্তীতে তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়েছে।

গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে এসব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

নাগরিক প্ল্যাটফর্ম এই অনুষ্ঠানের আয়োজন করে।

ড. ভট্টাচার্য আরও বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে অর্থনীতি যে অবস্থায় পেয়েছিল, বর্তমান সরকার তার চেয়েও কিছুটা খারাপ অবস্থায় পেয়েছে। বিশেষ করে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে।

তিনি অন্তর্বর্তী সরকারের ঋণ পরিস্থিতিকে আরও নাজুক করে রাখার অভিযোগ তুলে ধরে নতুন সরকারের প্রতি অর্থনৈতিক বিষয়ে সংযম ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। এছাড়া বিদেশি চুক্তিগুলো পুনর্বিবেচনার তাগিদও দেন তিনি।

এই ব্রিফিংয়ে অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Visited 81 times, 1 visit(s) today