ধনীদের জন্য মদ ক্রয়ের নীতিমালা আরও শিথিল করল সৌদি আরব

ধনীদের জন্য মদ ক্রয়ের নীতিমালা আরও শিথিল করল সৌদি আরব
শেয়ার করুন

সৌদি আরব সরকার ধনী বিদেশি নাগরিকদের জন্য মদ ক্রয়ের সহজ সুযোগ তৈরি করে দিয়েছে।

নিয়ম-কানুনের এই শিথিলতা পর্যটকদের ক্ষেত্রেও সম্প্রসারিত হবে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।

বিবিসির এক খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার এলাকায়—যেখানে দূতাবাস ও অভিজাত আবাসন রয়েছে—একটি নামহীন ভবনে পরিচালিত ছোট একটি মদের দোকান দিয়ে এই নীতিগত পরিবর্তনের পরীক্ষা শুরু হয়েছে।

১৯৫২ সাল থেকে সৌদি আরবে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারে এগিয়েছে।

৬০০টি স্পটে অ্যালকোহল বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি আরব

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সিনেমা হল চালু, বড় সংগীত উৎসব আয়োজন, নারীদের গাড়ি চালানোর অনুমতি এবং ধর্মীয় পুলিশের ক্ষমতা সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে নীরবে অ্যালকোহল বিক্রির পরিসর বাড়ানোকে অনেকেই সবচেয়ে সাহসী সংস্কার হিসেবে দেখছেন।

২০২৪ সালের জানুয়ারিতে দোকানটি চালু হলেও শুরুতে কেবল অমুসলিম কূটনীতিকদের জন্য সীমাবদ্ধ ছিল।

২০২৫ সালের শেষ দিকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নতুন নীতির আওতায় এখন ধনী অমুসলিম প্রবাসীরাও সেখানে বিয়ার, ওয়াইন ও বিভিন্ন ধরনের মদ কিনতে পারছেন।

এ সুবিধা পেতে প্রবাসীদের প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট (বার্ষিক ১ লাখ সৌদি রিয়াল) থাকতে হবে বা মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার সৌদি রিয়াল হতে হবে।

মদ কেনার সময় নিরাপত্তারক্ষীদের কাছে রেসিডেন্সি আইডি (ইকামা) দেখাতে হয়, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির ধর্ম ও বসবাসের মর্যাদার তথ্য উল্লেখ থাকে।

Visited 7 times, 1 visit(s) today