শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা মডেলই ভোটের মাঠে দলগুলোর ইশতেহার: নেই দীর্ঘমেয়াদি উন্নয়ন-কর্মসংস্থান পরিকল্পনা

শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা মডেলই ভোটের মাঠে দলগুলোর ইশতেহার: নেই দীর্ঘমেয়াদি উন্নয়ন-কর্মসংস্থান পরিকল্পনা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। অনেকে মনে করছেন, “সবাইকে সরকারি ভাতা দেয়া ছাড়া আর কোন প্রতিশ্রুতি নেই রাজনৈতিক দলগুলোর”।

সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী সফর করেছেন। ভিডিও ও ছবিতে দেখা গেছে, তিনি হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে বিমান থেকে নেমে রানওয়ে ও টার্মিনাল দেখতে দেখতে বের হয়েছেন। দীর্ঘ ১৭-২২ বছর পর দেশে ফিরে বিভিন্ন এলাকায় গিয়ে তিনি আওয়ামী লীগ আমলে বদলে যাওয়া বাংলাদেশ দেখছেন বলে মন্তব্য উঠেছে।

২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার লোকসানের অজুহাতে রাজশাহীসহ দেশের কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল, যদিও তখন যাত্রী সংখ্যা যথেষ্ট ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এসব বিমানবন্দর পুনরায় চালু করে, সংস্কার ও আধুনিকায়ন করে।

তারেক রহমানের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে প্রতিটি পরিবারকে ক্রমান্বয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা, যার মাধ্যমে সরকারি সহায়তা প্রদান করা হবে।

কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নতুন কিছু নয়। আওয়ামী লীগ সরকারের আমলে ইতিমধ্যে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড চালু রয়েছে, যা কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী (যেমন চাল, ডাল, তেল) সরবরাহ করে আসছে।

আওয়ামী লীগ আমলের অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির কয়েকটি উল্লেখযোগ্য কার্ড ও ভাতা:

  • টিসিবি ফ্যামিলি কার্ড (১ কোটি পরিবার): মাসে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল, চাল ইত্যাদি
  • খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড (৬২.৫০ লক্ষ পরিবার): কর্মসংস্থানহীন মৌসুমে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল
  • কৃষি কার্ড (২.০৫ কোটি কৃষক): সার, বীজ, ঋণ ও নগদ সহায়তা
  • বয়স্ক ভাতা (৫৮ লক্ষ+): মাসে ৬০০ টাকা (পরবর্তীতে বৃদ্ধি)
  • প্রতিবন্ধী ভাতা (২৯ লক্ষ): মাসে ৮৫০ টাকা
  • জেলে কার্ড (১৫ লক্ষ): নিষিদ্ধ মৌসুমে চাল ও নগদ সহায়তা
  • বীর মুক্তিযোদ্ধা সম্মানী: মাসিক ২০,০০০ টাকা

এছাড়া বিধবা ভাতা, মা ও শিশু সহায়তা, ভিজিএফ/ভিডব্লিউবি ইত্যাদি কর্মসূচি চালু ছিল।

সম্প্রতি তারেক রহমান কুমিল্লায় ইপিজেড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কুমিল্লায় ২০২০ সালে আওয়ামী লীগ আমলেই ইপিজেড চালু হয়েছে এবং এটি চলমান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান নির্বাচনী প্রচারণায় অনেক দল শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনুকরণ করে ভাতা-কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আয় বৃদ্ধি ও ভাতার উপর নির্ভরতা কমানোর মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা খুব কম দেখা যাচ্ছে।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে— ভাতা-কার্ডের প্রতিশ্রুতি ছাড়া রাজনৈতিক দলগুলোর কাছে জনগণের জন্য আর কী নতুন দৃষ্টিভঙ্গি বা পরিকল্পনা আছে?

Visited 17 times, 1 visit(s) today