নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে নতুন মোড় নিয়েছে তদন্ত। পুলিশের দাবি অনুসারে ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পলায়ন করেছেন, কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেছেন যে তিনি আবু ধাবিতে (দুবাই) অবস্থান করছেন এবং হত্যায় তার কোনো সম্পৃক্ততা নেই। এই দাবি হাদির সমর্থকদের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
হাদি গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুতে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও সহিংসতা ছড়িয়ে পড়ে, খুনী ফয়সাল ভারত পালিয়ে গেছে এমন তথ্য ছড়িয়ে ভারতের বিরুদ্ধে উষ্মা উষ্কে দেয়া হয়, ভারত-বিদ্বেষী স্লোগান উঠে এবং ভারতীয় হাইকমিশনের উপর হামলা করে হাদির সমার্থকরা।
ফয়সালের ভিডিও বার্তা ও দাবি:
গতকাল প্রকাশিত ভিডিওতে ফয়সাল করিম মাসুদ বলেন, তিনি হাদিকে হত্যা করেননি এবং বাংলাদেশ থেকে সরাসরি আবু ধাবি গিয়েছেন। তিনি ২০২২ সালের একটি ৫ বছর মেয়াদি আবু ধাবি ভিসার কপি প্রকাশ করেছেন, যা যাচাই করে আসল বলে নিশ্চিত হওয়া গেছে। ভিসাটি ৭ ডিসেম্বর ২০২২-এ আবেদন করা এবং ১৫ ডিসেম্বর অনুমোদিত হয়।
হাদির সাথে ফয়সালের ব্যাবসায়িক সম্পর্ক
ফয়সাল ওসমান হাদির সঙ্গে তার সম্পর্কের বর্ণনায় বলেন, তিনি হাদির নির্বাচনি প্রচারণায় যুক্ত ছিলেন এবং হাদির সহায়তায় মন্ত্রনালয় থেকে সরকারি কাজ বের করতেন। এর বিনিময়ে হাদির ক্যাম্পেইনে অর্থ দান করেছেন ডোনেশন হিসাবে। একবারে ৫ লক্ষ টাকা, ক্যাম্পেইন অফিসের খরচ সহ বিভিন্ন সময়ে খুচরা টাকা নিতো হাদি ফায়সালের কাছ থেকে। পুলিশের তদন্তে ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া ১২৭ কোটি টাকার ব্ল্যাঙ্ক চেক ও বিভিন্ন কোম্পানির সঙ্গে ‘কনসালটেন্সি চুক্তি’ এই দাবির সত্যতা যাচাই করে। এসব চুক্তি কমিশনভিত্তি-তে সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ব্যাবহুত হয়ে থাকে।
ফয়সাল আরও অভিযোগ করেন যে, মিথ্যা অভিযোগে তার পরিবারের উপর পুলিশ ও অন্তর্বর্তী সরকারের নির্যাতন চালানো হয়েছে। তিনি জামায়াত-শিবিরকে হত্যার পিছনে দায়ী করেছেন।
পুলিশের দাবি ও তদন্তের অগ্রগতি:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৮ ডিসেম্বর জানায়, ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে গেছেন। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে তাদের ফিরিয়ে আনার জন্য। তদন্তে অস্ত্র উদ্ধার হয়েছে এবং ফয়সালের পরিবারসহ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। তবে ভারতীয় বিএসএফ এই পলায়নের দাবি অস্বীকার করেছে।
বিস্তারিতঃ ওসমান হাদি হত্যা মামলায় মেঘালয়ে গ্রেফতারের দাবি: চাপের মুখে ইউনুস সরকারের মিথ্যার আশ্রয়?
সমর্থকদের সন্দেহ ও অভিযোগ:
হাদির সমর্থকরা প্রশ্ন তুলছেন, কেন মিডিয়া ও অন্তর্বর্তী সরকার ফয়সালকে প্রধান খুনি হিসেবে প্রচার করছে এবং ভারতে পলায়নের দাবি করছে, যখন তিনি আবু ধাবিতে অবস্থান করছেন?
ফয়সালের অতীতে ছাত্রলীগের সাথে সম্পর্কের কারণে তাকে সহজ টার্গেট করা হয়েছে এবং বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে, যেন সবাই ফায়সালকেই খুনী হিসাবে ধরে নেয়, এবং এর দায় বাংলাদেশ ছাত্রলীগের উপরে বর্তায়। এতে করে সরকার হাদির সমর্থকদের মিথ্যা আশ্বাস দিয়ে প্ররোচিত করছে এবং আসল খুনিদের তথ্য গোপন করছে বলে অভিযোগ উঠেছে।
যদিও আগস্ট পরবর্তি সময়ে ফায়সাল করিম নিজের ভোল পালটে জুলাই সমন্বয়কদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়ায়, এবং ২০২৪ এর নভেম্বরে মোহাম্মদপুরে ১৭ লাখ টাকা চাঁদা দায়ের সময় পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। সেই ঘটনায় ফয়সাল করিমের কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। কিন্তু সমন্বয়কদের তদ্বিরে খুব জলদিই ফয়সাল ছাড়া পেয়ে যায়, এবং আবার চাঁদাবাজি ও টেন্ডারবাজীতে যুক্ত হয়। কোন সমন্বয়কের তদ্বিরে ফায়সাল এতো বর অপরাধ করে অস্ত্র সহ গ্রেফতার হয়েও ছাড়া পেয়চে যায়, সেটা এখনো রহস্যময়।
বিস্তারিত সংবাদঃ অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট, মূল হোতা গ্রেফতার
এই ধারনা ইতিমধ্যে ডালপালা মেলছে যে, অন্তর্বর্তী সরকার ও পুলিশ ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা প্রচার করেছে, আসল হত্যাকারীদের আড়াল করতে। এই মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়ানোর পুরো দায় বর্তায় আল-জাজিরা সাংবাদিক জুলারনাইন সায়ের এর উপর। তিনিই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোষ্টে ওসমান হাদির খুনি ফাওয়সাল করিম সম্পর্কে বিভিন্ন তথ্য দিতেন, ফায়সাল করিমের অবস্থান সম্পর্কে জানাতেন। এটাকে তদন্তকে বিপথে পরিচালিত করার একটা চেস্টা এবং আসল ঘটনা থেকে নজর সরানোর চেষ্টা হিসাবে দেখছেন অনেকে।
হাদির ভাই শরীফ ওমর হাদি আগে সরকারের একাংশকে হত্যার ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ করেছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে এবং দ্রুত চার্জশিট দাখিল করা হবে। কিন্তু ফয়সালের নতুন দাবি তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং হাদির সমর্থকদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভিডিও লিংকঃ ফায়সাল করিমের লাইভ

