রাবিতে উত্তেজনা: ছাত্রদলের ‘৩০ মিনিটে আম্মারকে বের করে দেওয়ার’ হুঁশিয়ারি, পাল্টা হুমকি রাকসু জিএসের

রাবিতে উত্তেজনা: ছাত্রদলের ‘৩০ মিনিটে আম্মারকে বের করে দেওয়ার’ হুঁশিয়ারি, পাল্টা হুমকি রাকসু জিএসের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী, ২৩ ডিসেম্বর ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ছাত্ররাজনীতির উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে ‘মাত্র ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। এ বক্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে, এবং পাল্টা হুমকি দিয়েছেন সালাহউদ্দিন আম্মার নিজেই।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল-পরবর্তী সমাবেশে এ হুঁশিয়ারি দেন শাকিলুর রহমান সোহাগ। তিনি বলেন, “ছাত্রদলের সাথে লাগতে আইসেন না। পুরো রাজশাহীর দরকার নাই, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাত্র ৩০ মিনিটের ব্যবধানে আপনার মতো ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম, সক্ষম, সক্ষম।”

সোহাগ আরও অভিযোগ করেন যে, রাকসুর নেতারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিন অফিস, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর অফিসে তালা দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। তিনি বলেন, ছাত্রদলের প্রতিবাদ বিবৃতিকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু রাকসুর কতিপয় নেতা তার বিরোধিতা করছেন।

এদিকে, ছাত্রদলের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন সালাহউদ্দিন আম্মার। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আল্টিমেটাম দিলাম আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে জোহা চত্বরে বেঁধে রাখবো।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যার সাথে জড়িত থাকা স্বত্বেও খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে সালাহুদ্দিন আম্মার। আম্মার ইসলামী ছাত্রশিবিরের ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার মব সন্ত্রাসে ভীত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারিরা।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাবি ক্যাম্পাসে আওয়ামীপন্থী বলে অভিযুক্ত ছয় ডিনের পদত্যাগ দাবিতে তালাবদ্ধ করা হয়েছে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ একদল শিক্ষার্থী। এর প্রতিবাদে বিবৃতি দিয়েছে ছাত্রদল, যাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন তারা।ছাত্রদলের সমাবেশে শাখা সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের পর যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। মিছিলে ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।ক্যাম্পাস

সূত্রে জানা গেছে, এ ধরনের পাল্টাপাল্টি হুঁশিয়ারি ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এ ঘটনা রাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে, যা শিক্ষা পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Visited 26 times, 1 visit(s) today