ঈদগাঁওয়ে নিখোঁজের ১৫ ঘন্টা পর বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঈদগাঁওয়ে নিখোঁজের ১৫ ঘন্টা পর বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে নিখোঁজের ১৫ ঘন্টা পর বিলের পানি থেকে নাঈম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশু নাঈম জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে।

পরিবার জানায়, গত ৪ঠা ডিসেম্বর বিকেল ৪টার দিকে বাড়ির পাশে খেলতে বের হয়ে আর ফেরেনি নাঈম। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরদিন ৫ই ডিসেম্বর ভোর ৬টার দিকে স্থানীয়রা গ্রামের একটি বিলে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজন ও গ্রামবাসী মরদেহটি উদ্ধার করে।

একটি নিষ্পাপ শিশুকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Visited 6 times, 1 visit(s) today