মেস থেকে তরুণীসহ আপত্তিকর অবস্থায় আটক গুপ্ত শিবির নেতার দাবি- “দ্বীনি কাজে এসেছিলাম, লোকে ভুল বুঝছে”

মেস থেকে তরুণীসহ আপত্তিকর অবস্থায় আটক গুপ্ত শিবির নেতার দাবি- “দ্বীনি কাজে এসেছিলাম, লোকে ভুল বুঝছে”
শেয়ার করুন

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি ব্যাচেলর মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মমতাজির সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা গোলাম ফারুকের ছেলে।

মমতাজির বিল্লাহ নিজেও গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত। তাৎক্ষণিকভাবে তার সাংগঠনিক পদবি জানা যায়নি।

২৫শে অক্টোবর, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মুজগুন্নি এলাকার ২১ নম্বর রোডের একটি আবাসিক ভবনের চতুর্থ তলার মেস থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে মমতাজির বিল্লাহ এক তরুণীকে নিয়ে মুজগুন্নি এলাকার ওই মেসের একটি কক্ষে প্রবেশ করেন। মেসের অন্য ব্যাচেলর বাসিন্দারা দীর্ঘদিন এমন ঘটনা দেখে আসলেও প্রতিবাদের সাহস পাননি। তবে এবার রুখে দাঁড়ান তারা। হানা দিয়ে মেসের বাসিন্দারা ও স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন।

ধরা পড়ে মমতাজির দাবি করেন, তিনি দ্বীনি কাজে এসেছিলেন, কিন্তু লোকজন ভুল বুঝছে তাকে।

এমন উত্তেজক খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ওই ভবনের সামনে উৎসুক জনতা ভিড় জমায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খালিশপুর থানা পুলিশ। পরে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ ওই তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মমতাজির বিল্লাহ প্রায়ই এই মেসে বিভিন্ন বয়সী নারীদের এনে সময় কাটাতেন। কিন্তু প্রভাবশালী নেতার ছেলে এবং জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা তাকে পাহারা দিতো বলে এলাকাবাসী এ নিয়ে কথা বলার সাহস পাননি।

তবে দীর্ঘদিন এমন ঘটনা দেখতে দেখতে ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকাবাসী। কিছু প্রতিবাদী যুবক এবার রুখে দাঁড়ান ধর্মভিত্তিক দলটির নেতার পুত্রের অনৈতিক কর্মের বিরুদ্ধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন রায় জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মেস থেকে ওই দুজনকে থানায় আনা হয়েছে। বর্তমানে তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

Visited 9 times, 2 visit(s) today