রাজধানীতে ছাত্রলীগ কর্মী মমিন খানের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার

রাজধানীতে ছাত্রলীগ কর্মী মমিন খানের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার দিয়াবাড়ী এলাকায় গত ৩০শে নভেম্বর অন্তর্বর্তী সরকারের ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে নিখোঁজ ছাত্রলীগ কর্মী মমিন খানের মরদেহ আজ ৩রা ডিসেম্বর, বুধবার তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ঠিক ৪ দিন পর এই মরদেহ উদ্ধার হলো।

নিহত মমিন খান (বয়স আনুমানিক ৩০) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোট চাকরির পাশাপাশি তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন। তার সংসারে রয়েছে স্ত্রী ও একটি ছোট শিশু সন্তান।

পরিবারের ভাষ্য, মিছিল শেষে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে মমিনকে তুলে নিয়ে যায়। পরে তাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। দীর্ঘ খোঁজাখুঁজি ও স্থানীয়দের সহযোগিতায় আজ নদী থেকে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার পর থেকে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

নিহতের পরিবার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে।

এখন পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Visited 92 times, 1 visit(s) today