নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালিচরণপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন নারীকে ঘর থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিমের ছেলে নিলয় জড়িত।
এ ঘটনার বিচার চেয়ে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, গত কয়েক সপ্তাহে একাধিকবার রাতে কয়েকজন যুবক গ্রামের কয়েকটি হিন্দু পরিবারের বাড়িতে গিয়ে নারীদের তুলে নিয়ে যায় এবং পরে ছেড়ে দেয়।
তারা জানান, অভিযুক্তদের মধ্যে নিলয় ছিলেন। তিনি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সদস্য। গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি।
