সেনা-পুলিশের কড়া নজরদারি উপেক্ষা: জুমা শেষে ঢাকায় ৫ ঝটিকা মিছিল লীগ কর্মীদের

সেনা-পুলিশের কড়া নজরদারি উপেক্ষা: জুমা শেষে ঢাকায় ৫ ঝটিকা মিছিল লীগ কর্মীদের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সেনা-পুলিশের কড়া নজরদারি উপেক্ষা করে ঢাকার ৫ স্থানে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

শুক্রবার রাজধানীর কাওরানবাজার, কাকরাইল, বায়তুল মোকাররম, মতিঝিল ও ধানমণ্ডি এলাকায় জুমার নামাজ শেষে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল করেছে।

কাকরাইল মসজিদ থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ মিছিল শুরু করে প্রধান বিচারপতির বাসভবন হয়ে সেগুনবাগিচা এলাকায় গিয়ে শেষ হয়।

অন্যদিকে কাওরানবাজার কাঁচাবাজার থেকে বের হয়ে মেট্রোসৃটেশন দিয়ে মিছিল করে মহানগর উত্তর আওয়ামী লীগ।

মতিঝিল এলাকায় মিছিল করেছে মহানগর দক্ষিণ যুবলীগ।

পুরান ঢাকায় মিছিল বের করেছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর সিকদার বলেন, ঢাকার গলিগলিতে নিয়ন্ত্রণ নিয়েছে আওয়ামী লীগের ৮ লক্ষ নেতাকর্মী। তারা ডাক পেলেই পুরো ঢাকা দখল করা হবে। কেউ আমাদের রুখতে পারবে না।

Visited 7 times, 1 visit(s) today