দুদু: বিএনপির মধ্যে কোনো লুটপাট-দুর্নীতি নেই, তারেক হবেন প্রধানমন্ত্রী

দুদু: বিএনপির মধ্যে কোনো লুটপাট-দুর্নীতি নেই, তারেক হবেন প্রধানমন্ত্রী
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মধ্যে লুটপাট ও দুর্নীতি নেই বলে দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, জনগণ সব সময় বিএনপির সঙ্গেই আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী।

আজ ৮ই সেপ্টেম্বর, সোমবার দুপুরে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ৯১ সালে বিএনপি গণতান্ত্রিকভাবে সরকার গঠন করেছিল। ১৪ ও ১৮ সালে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি জয়ী হবে।

দুদু বলেন, হাসিনা টাকা লুটপাট করেছেন, গণহত্যা করেছেন। মনে করছেন ভারতে গিয়ে রক্ষা পাবেন। কিন্তু জনগণের আদালতে বিচার এড়ানো যাবে না।

এসময় দুদু দাবি করেন, শেখ মুজিব নয়, বাংলার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।

দুদু আরো বলেন, চব্বিশের আন্দোলনে এক মাসে সাড়ে ৪শ মানুষ মারা গেছে। যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার ছেলে-মেয়ে হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম।

সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Visited 4 times, 1 visit(s) today