অ্যাটর্নি জেনারেলের দাবি- দেশে এক বছরে একটাও গুম হয়নি

অ্যাটর্নি জেনারেলের দাবি- দেশে এক বছরে একটাও গুম হয়নি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ও ৭১ একই চেতনার সঙ্গে সংযুক্ত দাবি করে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। রাষ্ট্রকে সুসংগঠিত কাঠামোর মাধ্যমে গড়ে তুলবো। এমন সংবিধানের স্বপ্ন দেখি, কোনো মা-বোনকে স্বামী-সন্তানের জন্য রাতে অপেক্ষা করতে না হয়, তাহাজ্জুদে বসে কাঁদতে না হয়। আপনারা বলতে পারবেন এক বছরে একটাও গুম হয়নি।

আজ ৮ই সেপ্টেম্বর, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে এমন কথা বলেন তিনি।

আসাদুজ্জামানের দাবি, ৩০ হাজার মানুষ গুমের ঘটনার বিচার করতে চলেছেন তিনি।

তিনি বলেন, যারা অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বিচারের আওতায় আনা হবে। দেশে শান্তি প্রতিষ্ঠায়, যত বাধা বিপত্তি আসুক মোকাবিলা করবো। আমরা সাংবিধানিকভাবে এমন জায়গায় যেতে চাই যেখানে সব শহীদের রক্তের মূল্য দেওয়া হবে।

আসাদুজ্জামান বলেন, আমি জুলাই চেতনাকে ধারণ করে চলবো। জুলাইতে “১৫ শতাধিক” মানুষ মারা গেছে, “৩০ হাজারে বেশি” মানুষ স্থায়ী পঙ্গুত্ববরণ করেছে, গত ১৭ বছরে “৫ হাজারে বেশি” মানুষ শহীদ হয়েছে। “৬০ লাখ মানুষ” বিনাদোষে রাজনৈতিক মামলার শিকার হয়েছে যার “৯৯ শতাংশ” মামলার বাদী ছিল পুলিশ।

Visited 5 times, 1 visit(s) today