এবার মঞ্চ-৭১ সংশ্লিষ্টতায় সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

এবার মঞ্চ-৭১ সংশ্লিষ্টতায় সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

এবার সন্ত্রাসবিরোধী আইনে সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন টিভি ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পরিচিত মুখ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। একইদিনে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীও গ্রেপ্তার হয়েছেন।

আজ ৮ই সেপ্টেম্বর, সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান নিশ্চিত করেছেন।

আবু আলম মোহাম্মদ শহীদ খানের গ্রেপ্তার প্রসঙ্গে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার দাবি করা হয়েছে।

ডিবি সূত্র বলছে, শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৫ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। সম্প্রতি বিভিন্ন টিভি টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি।

Visited 7 times, 1 visit(s) today