জুলাইয়ের হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে, শিল্পাঙ্গনে নীরবতা

জুলাইয়ের হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে, শিল্পাঙ্গনে নীরবতা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টের জঙ্গি হামলার সময় গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী নিহত হন। সেই মামলায় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। কারাগার থেকে সিদ্দিককে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ পাহারায় তাকে আদালতের কাঠগড়ায় নেওয়া হয়।

এদিকে, এমন মামলা ও রিমান্ডে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন অভিনয় শিল্পীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে আখ্যা দিয়ে প্রতিবাদ জানান অনেকেই। তবে নীরবতা পরিলক্ষিত হয়েছে শিল্পাঙ্গনে। মিডিয়ার তারকাদের এ নিয়ে কোনো সাড়াশব্দ দেখা যায়নি।

আজ সিদ্দিকুর রহমানের শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২৪শে আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, “এ আসামি অত্যন্ত সুকৌশলে শাহজাদপুরের সুবাস্তু নগরভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থের যোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিবৃত্ত করার জন্য এ ঘটনা ঘটায়।”

তিনি আরও জানান, আসামি এজাহারনামীয় ২২৩ নং অভিযুক্ত এবং তার নেতৃত্বেই ঘটনাটি সংঘটিত হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তে ব্যাপক জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনার অর্থের যোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তকরণ ও গ্রেপ্তার, নেতৃত্বদানকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯শে জুলাই গুলশান থানাধীন সুবাস্তু নগরভ্যালির সামনে বন্ধুদের সঙ্গে অংশ নিয়েছিলেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী।

জুমার নামাজ শেষে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চলতি বছরের ২রা জুলাই পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

Visited 12 times, 1 visit(s) today