নিজস্ব প্রতিবেদক
‘ফ্যাসিস্ট’ সরকারের ৮ বছরেও নুরুল হক নুরের ওপর এমন হামলা হয়নি বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর।
আহত নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চান বলে জানান তিনি।
আজ ৩১শে আগস্ট রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বামীকে দেখেতে এসে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের ৮ বছরেও আমার স্বামীর ওপর এমন হামলা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচনসহ নুরের ওপর হামলা হয়েছে, তবে বর্তমানে ‘ফ্যাসিস্ট’মুক্ত দেশে প্রশাসনের সময়ে এ ধরনের ভয়ংকর হামলা হবে তা ছিল কল্পনাতীত।
নুরের অবস্থা সম্পর্কে স্ত্রী বলেন, স্বাস্থ্যের খবর নিতে আজ হাসপাতালে এসেছি। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা ৩৬ ঘণ্টা অবজারভেশন করব। তারপর সিদ্ধান্ত জানাব।
তিনি জানান, জ্ঞান ফিরেছে তবে শারীরিক অবস্থা ভালো না। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয়।
