রিজভী: ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

রিজভী: ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে, ‘ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সামনে নির্বাচন, ফলে বিশেষ উদ্দেশ্য নিয়ে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আজ ১৩ই আগস্ট, বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফেসবুকে এসে বাঁচার আকুতি জানানো চট্টগ্রামের জামায়াতপন্থি চিকিৎসক থেকে চাঁদাবাজি করা হয়নি দাবি করে রিজভী বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাকে কেউ হামলা করেনি, তিনি নাকে রঙ লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

বর্তমানে দেশে কোনো নিরাপত্তা নেই মন্তব্য করে রুহুল বিএনপির এই নেতা বলেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। মব কালচার চলছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে রিজভী বলেন, জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে সব অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। উস্কানিমূলক কথায় ‘বেআইনিভাবে’ যেন কেউ প্রাণ না হারায় সরকারের এটা নিশ্চিত করতে হবে। এই কালচারে অনেক সুযোগসন্ধানী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

পিআর ব্যবস্থার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় উল্লেখ করে রিজভী বলেন, আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনো যেতে পারিনি। গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাস্টেইনেবল না। এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে বাংলাদেশ এখনো প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। এতে জটিলতা তৈরি করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে করি না। এটি কোনো স্বচ্ছ প্রক্রিয়া নয়।

Visited 8 times, 1 visit(s) today