মিঠুন: ১৪০ কোটি ভারতবাসী প্রস্রাব করলে ভেসে যাবে পাকিস্তান

মিঠুন: ১৪০ কোটি ভারতবাসী প্রস্রাব করলে ভেসে যাবে পাকিস্তান
শেয়ার করুন

আন্তর্জাতিক

দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আবারও চরমে। এবারের বিষয় পানিবণ্টন ইস্যু ও যুদ্ধের হুমকি। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সাম্প্রতিক বক্তব্যের পাল্টা কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সোমবার সিন্ধে এক অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, ভারত যদি এই পথে চলে তাহলে ৬টি নদী ফেরানোর জন্য যুদ্ধ করতেও আমরা প্রস্তুত।

বিলাওয়ালের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করছে।

এই মন্তব্যের কড়া জবাব দিয়ে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওরা ভালো লোক। কিন্তু যদি এমন কথা চালিয়ে যান, তাহলে আমরা ধৈর্য হারাব। একের পর এক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র চলবে, আর যদি না হয়, তাহলে আমরা বাঁধ বানাবো যাতে ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধ খুলে দেব, গুলি চালাতে হবে না, কিন্তু সুনামি চলে আসবে।

এদিকে, যত দিন যাচ্ছে ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের মত তৃতীয় দেশে দাঁড়িয়ে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে আসিম মুনির বলেছেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে, পৃথিবীর অর্ধেক ধ্বংস হয়ে যাবে। সিন্ধুর পানি বাধাগ্রস্ত করতে ভারত যদি কোনো অবকাঠামো নির্মাণ করে, পাকিস্তান তা ধ্বংস করে দেবে।

মুনির আরো দাবি করেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র মজুদ পর্যাপ্ত এবং ২৫ কোটি মানুষ এই চুক্তি স্থগিতের ফলে অনাহারের মুখে পড়তে পারে।

Visited 10 times, 1 visit(s) today