সেনাবাহিনীর তথ্যপাচার, বিদ্রোহের চেষ্টা ও গুজব ছড়ানোর দায়ে সংস্কারবাদী সেনাকর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা 

সেনাবাহিনীর তথ্যপাচার, বিদ্রোহের চেষ্টা ও গুজব ছড়ানোর দায়ে সংস্কারবাদী সেনাকর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা 
শেয়ার করুন

 নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২ জুলাই ২০২৫: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসিরকে সেনাবাহিনী কর্তৃক সেনানিবাসে অবাঞ্ছিত ব্যক্তি বা পার্সোনা নন গ্রাটা (পিএনজি) ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল প্রবাসী ইউটিউবার কনক সারোয়ারের চ্যানেলে হাসান নাসির দাবি করেন, সেনা সদর দপ্তর তাকে পিএনজি ঘোষণা করেছে। তিনি প্রমাণ হিসেবে একটি নথি উপস্থাপন করেন, যেখানে সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাকে সেনা সদরের অনুমতি নিতে বলা হয়েছে। তিনি এটিকে পিএনজি ঘোষণার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।


হাসান নাসিরের অবসর গ্রহণের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে কোনো সর্বজনীন তথ্য পাওয়া যায়নি। তবে জানা যায়, তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় অবসর গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে পিএনজি ঘোষণা করা হয়েছিল। এর আগে তিনি আওয়ামীলীগ সরকারের আমলে গঠিত বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জাতীয় কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে, কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের ২৫-৩০ দিন আগে তাকে কমিটির সব কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়। সূত্রের দাবি, বিডিআর হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর সংশ্লিষ্টতা বা ভারতীয় সেনাবাহিনীর হাতে হত্যাকাণ্ডের গুজবের প্রধান উৎস হিসেবে হাসান নাসিরকে চিহ্নিত করা হয়।

একইসাথে বিদেশে অবস্থানরত দেশবিরোধী ইউটিউবার ও ষড়যন্ত্রকারীদের সেনাবাহিনীর গোপন ও স্পর্শকাতর তথ্য প্রদানের দায়েও তিনি চিহ্নিত একজন ইনফরমার।

বর্তমানে হাসান নাসিরকে কেন পুনরায় পিএনজি ঘোষণা করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র জানায়, ৫ আগস্টের পর তিনি সেনাবাহিনীতে সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। অভিযোগ রয়েছে, তিনি শৃঙ্খলাভঙ্গের কারণে বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা ও সৈনিকদের উসকানি দিয়ে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি এই বরখাস্তকৃত সেনাসদস্যদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তাদের মাধ্যমে সেনাবাহিনীতে বিদ্রোহ উসকে দেওয়ার প্রয়াস চালাচ্ছেন বলে অভিযোগ। এই বরখাস্তের সিদ্ধান্ত সেনাবাহিনীর নিয়ম-কানুনের ভিত্তিতে সম্পূর্ণ শৃঙ্খলাগত কারণে নেওয়া হয়েছে, এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। একইভাবে পুর্বেও বিগত সরকারের আমলে গৃহীত নিষেধাজ্ঞা প্রাসঙ্গিক ছিল বলে সুত্রগুলোর দাবী

সেনাবাহিনীর শৃঙ্খলানীতি অনুযায়ি হাসান নাসিরের এই কার্যকলাপ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যার জন্য তাকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচারের মুখোমুখি করা সম্ভব, যদি সেনা সদর চায়। সেনাবাহিনীর আইন অনুযায়ী, কোনো বেসামরিক ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত হলে তাকে কোর্ট মার্শালে বিচার করা সম্ভব। এছাড়া, তার বিরুদ্ধে দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। সূত্র জানায়, এসব অভিযোগের কারণে তিনি মেজর পদে থাকাকালীন লজিস্টিক এরিয়ায় সংযুক্ত ছিলেন এবং শাস্তির মুখোমুখি হয়েছিলেন।

অভিযোগকারী সূত্রগুলো দাবি করে, হাসান নাসিরের কার্যকলাপ সেনাবাহিনীর শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তবে, এ বিষয়ে হাসান নাসির বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যের অবাধ প্রবাহের যুগে, সেনাবাহিনী সহ বিভিন্ন সশস্ত্র বাহিনীগুলো অভ্যন্তরের গোপনীয় ও স্পর্শকাতর তথ্য বাহিনীর অভ্যন্তরে সিমীত রাখতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বা ব্যাক্তি স্বার্থে কর্মকর্তা ও সৈনিকরা বাইরের বিভিন্ন ব্যক্তি, মিডিয়া বা দুরভিসন্ধিমূলক ইউটিউবারদের কাছে তথ্য পাচার করছেন। যা বাহিনীর শৃঙ্খলা নীতি অনুযায়ি রাষ্ট্রদ্রোহ ও শাস্তিযোগ্য অপরাধ।

একটি দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব যেই বাহিনীর হাতে ন্যাস্ত, সেই বাহিনীর তথ্য আদান প্রদানে আরো সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এভাবে চলতে থাকলে কোন শত্রু, অথবা বাংলাদেশের স্বার্থবিরোধী কোন গোষ্ঠির কাছে রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য পাচার হয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করছেন অনেকে।

Visited 10 times, 1 visit(s) today