ঝিনাইদহে টিকা সংস্থার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

ঝিনাইদহে টিকা সংস্থার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ
শেয়ার করুন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা-টিকা’র কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গতকাল উপজেলার শিশুতলা বাজার বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মহেশপুরের ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য আসাদুল ইসলাম, নুরুল ইসলাম, মোশারফ হোসেন ও রওশন আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘টিকা’ দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। কিন্তু এই কার্যক্রমের সুযোগ নিয়ে ফতেপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আলামিন ইমন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন।

প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত ফতেপুর ইউনিয়নে টিকা’র নামে প্রতারণা এবং জড়িত প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বক্তারা।

Visited 15 times, 1 visit(s) today